চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘমেয়াদী পরিকল্পনায় না থাকায় টেস্ট থেকে অবসরে এলগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর লাল বলের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ডিন এলগার। নতুন বছরের ৩ জানুয়ারি কেপটাউনে ক্যারিয়ারের শেষ টেস্টে নামবেন প্রোটিয়াদের সাবেক অধিনায়ক।

এলগারকে জানানো হয়েছিল তিনি লাল বলের ক্রিকেটে কোচ শুকরি কনরাডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ নন। এজন্য ২০২৪ মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্লাব এসেক্সের সঙ্গে যুক্ত হয়েছেন।

বিবৃতিতে ৩৬ বর্ষী এলগার বলেছেন, ‘ক্রিকেট খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটাই অনেক বড় ব্যাপার। ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা আমার স্বপ্নেরও বাইরে ছিল। এটা অবিশ্বাস্য এক যাত্রা, যার জন্য আমি যথেষ্ট ভাগ্যবান।’

‘কেপটাউন হবে আমার শেষ টেস্ট। বিশ্বে আমার প্রিয় স্টেডিয়াম। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে আমার প্রথম টেস্ট রান করেছি এবং আশা করি আমার শেষটাও এখানেই করবো।’

৮৪ টেস্টে ৫,১৪৬ রান করেছেন এলগার। সাউথ আফ্রিকার হয়ে অষ্টম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন। টিম ইন্ডিয়ার বিপক্ষে ৩৫২ রান করলে মার্ক বাউচারকে ছাড়িয়ে হবেন প্রোটিয়াদের টেস্টে সপ্তম সর্বাধিক রান সংগ্রাহক।

ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর এনোচ এনকেওয়ে বলেছেন, ‘ডিন এলগার এমন এক যুগে ক্রিকেটার হিসেবে বিরল ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন। যখন সবকিছুই উদ্ভাবন ও পাওয়ার হিটিংয়ের ব্যাপার রয়েছে। তিনি একজন সত্যিকারের প্রাচীন ধাঁচের ক্রিকেটার, যিনি লড়াই করতে পারেন। আমার কোনো সন্দেহ নেই, ক্রিকেট তাকে খুব মিস করবে। সবসময় তিনি দেশের জন্য সবকিছু দিয়েছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলগারটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT