চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি ‘সৈকত বাহাদুরের’ মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৩৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
কক্সবাজার, জনপদ
A A
বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি সৈকত বাহাদুরের মৃতদেহ, মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছে একটি পুরুষ হাতি। প্রায় ৩২ বছর বয়সী ওই হাতির নাম রাখা হয়েছিল ‘সৈকত বাহাদুর’।

সোমবার বিকেল চারটার দিকে খাবার খাওয়ার সময় পার্কের হাতির গোদা নামক স্থানে হাতিটি মারা যায়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পার্ক কর্তৃপক্ষ জানায়- সোমবার বিকেলে চারটার দিকে পার্কের হাতির গোদায় খাবার (কলাগাছ) গ্রহণরত অবস্থায় হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়লে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়াকে পার্কে আনা হয়। এ সময় পার্কের ভেটেরিনারী সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে সাথে নিয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৈকত বাহাদুর নামের পার্কের এই হাতিটি মারা গেছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া বলেন, মানুষের মতো প্রাণীরাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা পড়তে পারে। হাতি সৈকত বাহাদুরের বেলাতেও এমন ঘটনা ঘটলো। তবে অবস্থাদৃষ্টে মনে হয়েছে আগে থেকেই হাতিটির হার্টে একটু সমস্যা (কার্ডিয়াক এরেষ্ট) ছিল। যার কারণে তার মৃত্যু হয়েছে। শরীরের কোথাও কোন ধরণের আঘাতের দাগ পরিলক্ষিত হয়নি।

তিনি বলেন, ‘খাদ্য গ্রহণরত অবস্থায় হাতিটি মারা যাওয়ার খবর পেয়ে পার্কে গিয়ে ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় হাতিটির নানা অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা যায়। এসব অঙ্গ-প্রত্যঙ্গ ঢাকায় ল্যাবে পাঠানো হবে।’

সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, সোমবার বিকেল চারটার দিকে পার্কের হাতির গোদায় প্রতিদিনের মতোই পুরুষ (মাখনা) হাতি সৈকত বাহাদুরকে তিনটি কলাগাছ খাওয়ানো হয়।

হাতিটির মাহুত মো. ফারুক হোসেন এই ঘটনার পর আমাকে মুঠোফোনে জানায়, হাতিটি মাটিতে লুটিয়ে পড়েছে। তাৎক্ষণিক সেখানে ছুটে যাওয়াসহ ডাক পাঠানো হয় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে।

পার্ক কর্মকর্তা মাজহারুল ইসলাম আরও জানান- বর্তমানে সাফারি পার্কে ছোট-বড় পাঁচটি হাতি রয়েছে। তন্মধ্যে টেকনাফের বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতিশাবক যমুনা এবং বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালাও রয়েছে।

পুরুষ হাতি সৈকত বাহাদুর হঠাৎ মারা যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। একইসাথে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে হাতিটিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলার কাজ শেষ করা হয়েছে।

ট্যাগ: বঙ্গবন্ধু সাফারি পার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুহাশের ছবির প্রযোজনায় অস্কারজয়ী প্রযোজক

পরবর্তী

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

পরবর্তী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

ব্রাজিলের ফুটবল দল বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT