চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দেশজাতি গণতন্ত্রে ফিরবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ০৭, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সবাই আশাবাদী যে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দেশজাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার, সেটা প্রতিষ্ঠিত হবে। যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি।’ ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও জানান তিনি।

আজ (৭ জুলাই) সোমবার সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এরপর বিএনপির মহাসচিব হজরত শাহপরান (রহ.)-এর মাজারও জিয়ারত করেন। সেসময় মির্জা ফখরুল জুলাই আগস্টসহ গত ১৫ বছরে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে, সে বৈঠকে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই-সংগ্রাম করেছি। প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় ১ হাজার ৭০০–এর ওপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। তারপর জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।’

সেসময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরসঙ্গীদের মধ্যে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Reneta

বিএনপি মহাসচিব নগরের একটি হোটেলে জুলাই-আগস্টে সিলেট জেলায় শহীদ বীর সন্তানদের পরিারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT