চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

শামীম খানশামীম খান
৬:১৩ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, মাগুরা
A A

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সকল ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি বজায় ছিল। ডাকসু নির্বাচনে কে জিতেছে কে হেরেছে-এটা বিষয় না। সবাই স্বাধীনভাবে ভোট দিয়েছে এটাই বড় কথা। নির্বাচনে আইনশৃঙ্খলায় আমরা সন্তোষ প্রকাশ করছি। আগামী প্রতিটি নির্বাচন এভাবেই অবাধ ও শান্তিপূর্ণ হবে।

প্রেস সচিব বলেন, কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখেই রেল লাইন নির্মাণ করা হবে। মধুখালী রেল লাইন সম্প্রসারিত করে মাগুরা পর্যন্ত আনার যে কাজ চলছে, সেটা কবির বাড়ির উপর দিয়ে যেত। কবির পরিবারের সদস্যরা বাড়ি অক্ষত রেখে রেল লাইন বাড়ির পাশ দিয়ে নির্মাণের কথা বলেছেন। রেলওয়ে এবং সড়ক বিভাগকে বাড়িটি অক্ষত রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কবির বাড়ি অক্ষত রেখেই নির্মাণ কাজ করছে তারা।

মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যারা এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি ফররুখ আহমদের বাড়িজাতীয় নির্বাচনপ্রেস সচিব শফিকুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬

রিয়াল আমার স্বপ্নের ক্লাব: ভিনিসিয়াস

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রস্তাবিত তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরিকল্পনায় কী আছে

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT