আইইবির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের লোগো, যেখানে প্রতিষ্ঠার বছর ১৯৪৮ উল্লেখ আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের(আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মোঃ আবদুস সবুর ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার সারা দেশে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে আইইবি’র ১৮ টি কেন্দ্র ও ৩৩ টি উপকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে চারটি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু। চারটি সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, প্রকৌশলী মোঃ রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।
এছাড়াও আইইবি’র ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মোঃ হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে আইইবি সদর দফতরের ১০ টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন, আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।







