বাংলাদেশ

ঢাকার ১৫টি আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ আজ

ঢাকার ১৫টি আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর ১৫টি পয়েন্ট থেকে ১৫টি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। এরই মধ্যে আনসার, ভিডিপিসহ কেন্দ্রে কেন্দ্রে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে তারা নির্দিষ্ট পয়েন্টে এসে জড়ো হয়েছে।

এখান থেকেই দেয়া হবে প্রত্যেকটি কেন্দ্রের জন্য আলাদা আলাদা নির্বাচনী সরঞ্জাম। সারাদেশে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে ৪ হাজার কেন্দ্রে ব্যলট পেপার পৌঁছে যাবে আজকে। আর বাকি কেন্দ্রগুলোতে পৌঁছাবে ভোটের দিন ভোরে।

ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। ঢাকার ১৫টি আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।

বিষয়:ঢাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী সরঞ্জাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…