দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে দু’টি আসনের দুর্গম চরের মোট ২০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হচ্ছে।
আজ শনিবার ৬ জানুয়ারি বেলা ১২টার পর থেকে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারি রিটার্নিং কর্মকর্তারা।
জেলার মোট ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুর-৩ আসনের দুর্গম চরের ১৮টি ভোটকেন্দ্রে ও চাঁদপুর-২ আসনের দুইটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হয়। বাকি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।







