চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও সিলেট থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা। বুধবার ২০ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৫ বিভাগের ৮ জেলায় ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা করেছে দলটি।

প্রতিবারের মতো এবারও বুধবার ২০ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি।

বুধবার সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন সভানেত্রী। এ উপলক্ষে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

মঙ্গলবার ১৯ ডিসেম্বরের আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

Reneta

এরপর ৩০ ডিসেম্বর শনিবার গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় নির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT