চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষয়টা বার্সা ম্যাচের আগেই জানতেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এল ক্ল্যাসিকোতে ছড়াতে পারেনি উত্তাপ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে নিজেদের হারিয়ে খুঁজছিল লস ব্লাঙ্কোস দল। পরিস্থিতি ধাক্কার হলেও অবশ্য এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সামনের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তি। বলেছেন রিয়াল ভালো অবস্থায় নেই জানতেন ম্যাচের আগেই।

সেরা কম্বিনেশনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ৪-৩-৩ ফরম্যাটে দল সাজিয়েছিলেন। শুরুর একাদশে আক্রমণে ছিলেন করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। মাঝ মাঠে ছিলেন টনি ক্রুস, কামাভিঙ্গা ও অভিজ্ঞ লুকা মদ্রিচ। রক্ষণ সামলাতে ছিলেন অ্যান্টনিও রুডিগার, এডের মিলিতাও, ফেরল্যান্ড মেন্ডি এবং দানি কারভাহাল।

অথচ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে ৩-১ গোলের পরাজয়। পরে রিয়াল কোচের কথায়ও ফুটে উঠেছে দলের সেরা অবস্থানে না থাকার হতাশা। ফাইনালের পর তার মন্তব্য অনেককে চমকেও দিয়েছে।

‘ম্যাচের আগে আমরা জানতাম যে দল সেরা অবস্থায় নেই। এই খেলায় কিছু সমস্যা দেখা গেছে। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা ফিরে আসব। এটা আমাদের জন্য একটা ধাক্কা। কিন্তু আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’

দলের ব্যর্থতাকে সিলিন্ডারে গুলি চালাতে না পারার সঙ্গে তুলনা করেছেন আনচেলত্তি, ‘আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এটা কঠিন মুহূর্ত।’

‘তারা (বার্সেলোনা) প্রথম গোল করার পর তাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আমরা তাদের প্রথম দুটি গোল উপহার দিয়েছিলাম।’

Reneta

‘যে ভুলগুলো করেছি, তা খতিয়ে দেখতে হবে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনালে আমরা রক্ষণে ভালো ছিলাম। আজ আবার সেখানে ভুল করেছি। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

বার্সেলোনার কাছে এমন হার অপমানজনক কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে রিয়াল কোচকে। বেশ বিরক্ত হয়েছেন আনচেলত্তি, ‘খেলাধুলায় পরাজয়কে অপমান বলাটা আসলে সম্মানের অভাব থাকা বোঝায়। আমরা বার্সেলোনার কাছে একটি ম্যাচ হেরেছি, যেমন আমরা লা লিগায় তাদের বিপক্ষে একটি ম্যাচ জিতেছি। বার্সেলোনা আজ ভালো ছিল। তাই অপমান বলাটা বাড়াবাড়ি হয়ে যায়। খেলাধুলায় কখনো আপনি জিতবেন, কখনো প্রতিপক্ষ জিতবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্প্যানিশ সুপারকোপা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT