চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিরা, শাকিরা’ স্লোগানে দুয়ো জুটল পিকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ন ২৪, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জেরার্ড পিকে-শাকিরার জুটি ভেঙেছে, সে খবরের মাস ছাড়িয়ে গেছে। তারকা জুটির সেই বিচ্ছেদ এখনও মানতে পারছেন না শাকিরা ভক্তরা। দীর্ঘ সম্পর্ক ছেদের মূলে থাকা বার্সা তারকাকে যুক্তরাষ্ট্রের দর্শকরা আমন্ত্রণ জানিয়েছেন দুয়ো দিয়ে। বলে প্রতিটা ছোঁয়ার সময় পিকে শুনেছেন ‘শাকিরা, শাকিরা’ স্লোগান।

আমেরিকার লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছে পিকে। অবশ্য জয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ ডিফেন্ডারের দল। প্রাক-মৌসুমের এল ক্ল্যাসিকোতে রাফিনহার একমাত্র গোল গড়ে দিয়েছে ব্যবধান।

কলম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম মাঠে নামলেন পিকে। দ্বিতীয়ার্ধে কোচ জাভি হার্নান্দেজ তাকে বদলি হিসেবে নামান। কিছুক্ষণ পর তার পায়ে বল গেলেই দর্শকরা দুয়ো দিতে শুরু করেন।

স্প্যানিয়ার্ডের পায়ে বল যেতেই লাস ভেগাসে উপস্থিত দর্শকরা ‘শাকিরা, শাকিরা’ বলে চিৎকার করতে থাকেন। পিকে যদিও বিষয়টিকে পাত্তা দেননি, নিজের মতো খেলা চালিয়ে গেছেন। বিপরীতে সময় গড়ানোর সঙ্গে দর্শকদের আওয়াজ বেড়েছে।

‘অন্য নারীর সঙ্গী হয়ে পার্টি করছিলেন পিকে’— এমন অভিযোগে ফাটল দেখা দেয় পিকে-শাকিরা জুটিতে। গত জুনে কলম্বিয়ান গায়িকা ১১ বছরের সংসার ভাঙার খবর নিজেই জানান। তাদের সংসারে দুই সন্তান মিলান (৯) ও শাশা (৭)।

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে গোটা বিশ্ব মজেছিল, তখন গানের পাশাপাশি কলম্বিয়ান সঙ্গীত তারকায় মজেছিলেন পিকে। দিয়েছিলেন প্রেমের প্রস্তাব। পরে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রায় একযুগের সংসার। বিয়ে যদিও করেননি তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোপিকেবার্সেলোনাযুক্তরাষ্ট্ররিয়াল মাদ্রিদলিড স্পোর্টসশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘানা লিগের চেলসির টিম বাসে ডাকাতের হামলা, ফুটবলার নিহত

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

এপ্রিল ১৩, ২০২৬

‘শুধু সিনেমা করে আমি সার্ভাইভ করতে পারবো না’

এপ্রিল ১৩, ২০২৬

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬

বৈশাখে সুরের ঝড়, কোক স্টুডিওর বড় চমক!

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT