চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা ডুবি, ৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ড পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা ডুবে আটজন মারা গেছেন৷ চলতি মাসের শুরুর দিকেই নৌকাডুবিতে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল৷

পাস-ডি-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ এ পৌঁছেছে৷

বিলান্ট বলেন, উদ্ধারকারী কর্মীদের সতর্ক করা হয়েছিল যে ৫৯ জন যাত্রী নিয়ে একটি নৌকা পাস-ডি-ক্যালে এলাকার আব্লোতোস উপকূলে দুর্দশায় পড়েছে৷

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আট জনের মৃত্যুতে শোক প্রকাশ করছি৷ দুর্দশাগ্রস্ত নৌযানটি খুব দ্রুতই সংকটে পড়ে এবং পাথরের ওপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়৷’

নৌকায় থাকা অপর ৫১ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে৷ বেঁচে যাওয়া যাত্রীরা ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, মিশর, ইরান এবং আফগানিস্তান থেকে এসেছেন বলে জানিয়েছেন বিলান্ট৷

বিলান্টের মতে, হাইপোথার্মিয়ায় আক্রান্ত ১০ মাস বয়সি এক শিশুসহ ছয়জনকে ‘জরুরি অবস্থা’ বিবেচনায় হাসপাতালে নেওয়া হয়েছে৷

Reneta

সংকট চলমান

প্রবল স্রোতের ফলে ইংলিশ চ্যানেল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে৷ ছোট নৌকাগুলো এর ফলে নিয়মিতই বড় ঝুঁকির মধ্যে পড়ছে৷ তারপরেও নিজ দেশে যুদ্ধ বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা বহু মানুষ নিয়মিতই জীবনের ঝুঁকি নিয়েই ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিচ্ছেন৷

বিলান্টের মতে, কেবল ১৪ সেপ্টেম্বরই ফ্রান্স থেকে চ্যানেল পাড়ি দেয়ার আটটি প্রচেষ্টা নেয়া হয়৷ একদিনেই অন্তত ২০০ মানুষকে চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে৷

ব্রিটিশ কর্মকর্তাদের মতে, এই বছরের শুরু থেকে ২২ হাজারেরও বেশি অভিবাসী চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন৷

ঋষি সুনাকের নেতৃত্বাধীন সাবেক রক্ষণশীল সরকার ‘নৌকা বন্ধ করুন’ স্লোগান পরিচিত করে তুলেছিল৷ নবনির্বাচিত লেবার সরকারও অভিবাসীদের চ্যানেল পারাপারে সহায়তা করা অপরাধী চক্রকে দমন করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে৷

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত বা পর্যাপ্ত খাদ্য ও জল সরবরাহের অভাবে অসহনীয় পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হওয়া লাখ লাখ মানুষের এই প্রচেষ্টা এত সহজে বন্ধ হবে না৷

সমস্যার আংশিক সমাধান হিসেবে ব্রিটেনে অভিবাসনে ইচ্ছুক ব্যক্তিদের আইনি ও নিরাপদ বিকল্প প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন অনেকে৷

সুত্র: ডয়চে ভেলে

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ চ্যানেল পাড়িনৌকাডুবিতে মৃত্যুপাস-ডি-ক্যালে অঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT