প্রবাস সংবাদ

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

প্রবাসী বাংলাদেশিরা কানাডায় ঈদ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় প্রবাসী বাংলাদেশিরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন, টেবিলে খাবার সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডাপ্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদ উল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। তারা বলছেন, এমন সময়গুলোতে তাদের দেশে থাকা স্বজনদের কথা বড় বেশি মনে পড়ে।

ঈদের দিনেও প্রবাসে কারও কারও থাকে কর্মদিবস। তবুও খুব ভোরে নতুন পোশাক পরে তারা আগেভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় কোরবানি। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেয়া বাধ্যতামূলক।

যান্ত্রিকতাময় প্রবাস জীবনে ঈদের দিনে প্রবাসী বাঙালিরা মিলিত হয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চলে বিশেষ খাবারের আয়োজন।

ঈদের সময় দেশে থাকা আত্মীয়-স্বজনের সাথে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। অনেকের মনেই থাকে দেশে একসাথে ঈদ করতে না পারার আক্ষেপ।

বিষয়:ঈদঈদ উদযাপনকানাডা-ঈদ
প্রতিবেদক

আহসান রাজীব বুলবুল

কানাডা প্রতিনিধি, চ্যানেল আই

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…