ঈদের সপ্তম দিন সালাহউদ্দীন জাকীর ‘অপরাজেয়’

ঈদের সপ্তম দিন সালাহউদ্দীন জাকীর সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণকারী তিনজন ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ফরিদুর রেজা সাগর-এর ‘একা একা’ গল্পের ছায়া অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘অপরাজেয়’।
প্রয়াত কিংবদন্তী নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী’র পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দীপা খন্দকার, আফজাল হোসেন, তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।
সিন্ধু-মিতি’র একমাত্র সন্তান একা। একা সবদিক থেকেই খুবই স্মার্ট একটি শিশু। সিন্ধু সাহেব সবসময় তার কাজকেই প্রাধান্য দিয়ে থাকেন, তার স্ত্রী কিংবা সন্তানকে সে সময় দিতে পারেনা। মিতি ও একা প্রচণ্ড রকম একাকীত্বে ভুগতে থাকে।
এসব নিয়ে প্রায়ই সিন্ধু সাহেবের সাথে তার স্ত্রীর বাক-বিতণ্ডা হতে থাকে। কোন কিছুতেই সিন্ধু সাহেবের কোন পরিবর্তন হয়না। হঠাৎ একদিন এক দুর্ঘটনায় আহত হয়ে হসপিটালে ভর্তি হয় একা। এরপর কি হবে জানতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়।






