ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগীদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের দ্বিতীয় দিন থাকছে প্রকৃতি ও জীবনের বিশেষ আয়োজন ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’।
‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ দেখা যাবে চ্যানেল আই-এর পর্দায় ঈদের দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন রাত ৭ টা ৩০ মিনিটে।
‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন মুকিত মজুমদার বাবু।








