চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের কথা মনে পড়ে

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৪:১৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
মা সমাবেশ

মা সমাবেশ

সন্তানদের ভালো মানুষ গড়তে শিক্ষকের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মা। মায়ের কারণে তার সন্তান হতে পারেন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, ডাক্তার কিংবা আইনজীবী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমনটি উল্লেখ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হলেন মূল নিয়ামক আর পরিবারের মূল শিক্ষক মা।

সেই বিবেচনা মাথায় রেখে শুরু হলো মা সমাবেশ। এখন থেকে মা সমাবেশটি সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বুধবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মা সমাবেশ, স্মার্ট ক্লাসরুম ও শেখ রাসেল ডিজিটাল ক্লাবের  উদ্ধোধন করে নুরুল ইসলাম নাহিদ বলেন, মা সমাবেশে এসে আমার মায়ের কথা মনে পড়ে গেল। একসঙ্গে এতো মা কখনো এর অাগে দেখিনি।

Banglabid

‘শিক্ষা পরিবারে অনেকটা অংশ জুড়ে রয়েছে মা। মায়েদের কারণে জাতির ভবিষ্যতরা আজ মানুষের মতো মানুষ হচ্ছে। আজ তাদের নিয়েই দেশ এগিয়ে যাচ্ছে।’

শিক্ষকদের পর মায়ের ভূমিকা অপরিসীম মন্তব্য করে তিনি বলেন, মা ছাড়া যেমন জগতে আসা যায় না তেমনি ভালো মানুষ হতে হলেও মায়ের দরকার হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পর একজন মা ভালোভাবে তার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন। তা না হলে দেশের জন্য সেটি ক্ষতিকর দিক হয়ে যায়।

‘সেজন্যই মায়েদের বলবো, আপনার সন্তানটি কখন কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেগুলোর দিকে খেয়াল রাখবেন। তারা যেন জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে জড়িয়ে পড়তে না পারে সেটাও খেয়াল রাখবেন।’

Reneta

বইয়ের বোঝা কমবে, টিফিন বক্সও ভারী করবেন না
অনেক মায়ের অভিযোগ বইয়ের ভারে ছেলে-মেয়েরা নুয়ে যাচ্ছে। তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা নীতিমালায় পাঠ্যপ্রস্তুক কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষা ব্যবস্থার উপযুক্ত  বই থেকে যাবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
মা সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

‘বই বেশি হলে বইয়ের বোঝা কমবে। টিফিনের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। অনেকের টিফিনের ওজন থাকে দু’ কেজি। এর সঙ্গে বই-খাতা যুক্ত হলে ব্যাগ ভারী হয়ে যায়।’

তিনি বলেন: ব্যক্তিগতভাবে বলতে চাই– সন্তানদের হাতে মোবাইল বা আধুনিক গেজেট না দিয়ে উপন্যাস বা গল্পের বই দিবেন। আমরা যেমন আধুনিক প্রযুক্তি দ্বারা উন্নত হচ্ছি, ঠিক তেমনি বিপথে যাওয়ার জন্যও এটাকে বেছে নিয়েছি।

স্কুলে বেশি বেশি পরীক্ষা নেওয়ার প্রবণতা কমিয়ে নিয়ে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেগুলোতে বেশি মনোযাগ দেওয়ার কথাও বলেন শিক্ষামন্ত্রী।

নতুন প্রজন্মকে আধুনিকভাবে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি দিয়ে এগোতে হবে মন্তব্য করে নুরুল ইসলাম নাহিদ বলেন: আমাদের প্রজন্মের সবাই মেধাবী। সঠিক শিক্ষা ও পরিবারের সঠিক পরিচালনা– এই দুইয়ের সমন্বয়ে তারাই একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বিশ্ব দরবারে।

‘শুধু পড়াশোনায় নয়, গবেষণার দিক দিয়েও তাদেরকে এগোতে হবে। সেই লক্ষ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম করা হয়েছে। শিক্ষার এই ধারাকে অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে দেশ উন্নয়নের গর্তে পড়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাণিজ্যিক করিডোর উন্নয়নে ৯ হাজার ৬শ কোটি টাকা দেবে এডিবি

পরবর্তী

মওদুদের ৭ মামলার কার্যক্রম স্থগিত

পরবর্তী

মওদুদের ৭ মামলার কার্যক্রম স্থগিত

বরগুনার মানচিত্র ও বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় কলেজ ছাত্রী হত্যা: আইনজীবীসহ দু’জনকে গ্রেফতার

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT