শিক্ষা

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধে যে বার্তা

প্রেস কনফারেন্সে বক্তা শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধে বার্তা দিচ্ছেন একজন বক্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, লক্ষ্য করা গেছে যে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

আজ (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে পুনরায় তিনি এ আহবান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে। শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। বেআইনী ও অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত হলে তার প্রতিকারের জন্য ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে।

বিষয়:ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…