চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্য ও সরকার–ব্যবসায়ীদের আলোচনার পর নতুন দাম নির্ধারণ করে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু হয়েছে।

আজ ৮ ডিসেম্বর সোমবার থেকে এই দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ৬ ও ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে পাম তেলের দাম লিটারপ্রতি ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্য সমন্বয়ের পর দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ১৭৬ টাকা। একইসঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৫৫ টাকা। আর খোলা পাম তেল এখন থেকে লিটারপ্রতি ১৬৬ টাকায় বিক্রি হবে।

এর আগে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোর পর ক্ষোভ প্রকাশ করেছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত ৩ ডিসেম্বর তিনি জানিয়েছিলেন, পূর্বঘোষণা ছাড়া দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঘোষণাবিহীন মূল্যবৃদ্ধির পর বাজারে নতুন করে ওঠানামা দেখা দেয়। পাঁচ লিটারের নতুন বোতল ৯৬৫ টাকায় এবং এক লিটার বোতলজাত সয়াবিন ১৯৮ টাকায় বিক্রি হতে দেখা যায়; যেখানে আগের দাম ছিল যথাক্রমে ৯২২ ও ১৮৯ টাকা।

নতুন এই মূল্য সমন্বয়ের ফলে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ব্যয় আরও কিছুটা বেড়ে গেল। যদিও ব্যবসায়ীদের দাবি, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে দাম সমন্বয় ছাড়া বিকল্প নেই। এসব দামে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাব বিবেচনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দামবাজারদরভোজ্যতেল
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

জুন ১৯, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT