চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সল্টের ঝড়ে উড়ন্ত জয় পেল কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতা ক্রিকেটার ব্যাটিং করছে, খেলার মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহনবাগানের জার্সিতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছিল। কলকাতার আবেগকে পুঁজি করে সমর্থক জোগাড় করার লক্ষ্য অনেকটা সফল হলেও মাঠের ক্রিকেটে পেয়েছে পরাজয়ের স্বাদ। ওপেনার ফিল সল্টের ব্যাটিং ঝড়ে ৮ উইকেটের বড় জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করেছে কলকাতা নাইট রাইডার্স।

রোববার বিকেলের খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা লক্ষ্ণৌ ৭ উইকেটে তোলে ১৬১ রান। জবাবে কলকাতা ২৬ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়েই আছে কলকাতা। হারের পর এক ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে ছয় খেলায় ৬ পয়েন্ট পাওয়া লক্ষ্ণৌ। রাজস্থান রয়্যালস ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

Banglabid

এদিন জ্বলে ওঠেনি ওপেনার কুইন্টন কি ককের ব্যাট। প্রোটিয়া ক্রিকেটার ১০ রানে সুনীল নারিনের তালুবন্দি হন। এরপর দীপক হুদার বিদায়ে লক্ষ্ণৌর স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৯ রান।

অধিনায়ক লোকেশ রাহুল খেলেন ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রানের ইনিংস। শেষদিকে নিকোলাস পুরানের ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করলে লক্ষ্ণৌ চ্যালেঞ্জিং স্কোর পায়। কলকাতার পক্ষে অজি পেসার মিচেল স্টার্ক ২৮ রান খরচায় পান ৩ উইকেট।

ঘরের মাঠে লক্ষ্য তাড়ায় কলকাতা প্রথম ওভারেই পেয়ে যায় ২২ রান। বল হাতে নিয়েছিলেন শামার জোসেফ। প্রথম পাঁচ বলে তিনি ৮ রানের বেশি দেননি। এরপরই ক্যারিবীয় পেসারের আকস্মিক ছন্দ পতন। ওভারের শেষ বলটি করতেই তার লেগে যায় লম্বা সময়। প্রথমে করেন নো বল, এরপর দিয়ে বসেন হোয়াইড। তারপর হোয়াইড বলটি বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। শামার পরে আবারো নো বল করেন, চলতে থাকে ফ্রি হিট। ১০ বলের ওভারটির শেষ বৈধ বলটিতে ছক্কা মারেন ফিল সল্ট।

Reneta

সুনীল নারিন ও অঙ্গকৃষ্ণ রঘুবংশী সাজঘরে ফিরলে কলকাতা ৪২ রানে হারায় ২ উইকেট। এরপর সল্ট ও অধিনায়ক শ্রেয়াস আয়ার তৃতীয় উইকেটে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নাইট রাইডার্সকে সহজেই জয় পাইয়ে দেন।

সল্ট ৪৭ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ৮৯ ও আয়ার ৩৮ বলে ৬ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন। লক্ষ্ণৌর হয়ে ২৯ রানে ২ উইকেট স্বীকার করেন মহসিন খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেন গার্ডেন্সকলকাতাকলকাতা নাইট রাইডার্সমোহনবাগানলক্ষ্ণৌ সুপারজায়ান্টসলিড স্পোর্টসসল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT