চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬৪৬ কোটির ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির কয়েনের ছবি, যেমন বিটকয়েন, ইথেরিয়াম ও লাইটকয়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) বিরাট অঙ্কের ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত করেছে। ইডি’র আমেদাবাদ জোনাল অফিস জানিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুসারে ১,৬৪৬ কোটি টাকার ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও, ১৩.৫ লাখ টাকা নগদ, একটি বিলাসবহুল গাড়ি এবং বেশ কিছু ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় ইডি এর আগে ৪৮৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া ২২,৫০০ কোটি টাকার বিট কানেক্ট কেলেঙ্কারির তদন্তের অংশ। এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত সতীশ কুম্ভানিকে ২০২২ সালে আমেরিকায় গ্রেফতার করা হয় এবং তাকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র অনুযায়ী, এই মামলাটি পিএমএলএ’র আওতায় দায়ের করা হয়েছিল। সুরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগ রয়েছে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি মাসের মধ্যে এই প্রতারণা চালানো হয়।

ইডি তদন্তে নেমে প্রযুক্তিগতভাবে দক্ষ অফিসারদের একটি টিম গঠন করে। তদন্তে দেখা যায়, এই প্রতারণার বেশিরভাগ লেনদেন ডার্ক ওয়েবের মাধ্যমে করা হয়েছিল, যাতে কেউ সেগুলো ট্র্যাক করতে না পারে। এজেন্সি একাধিক ক্রিপটো ওয়ালেটের সন্ধান পায়, যার মধ্যে একটি বিশেষ ওয়ালেটে ১,৬৪৬ কোটি টাকার ক্রিপটোকারেন্সি পাঠানো হয়েছিল। এই সম্পত্তিগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডিক্রিপটোকারেন্সি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT