ভোটার তালিকা আইনে গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তৃতীয় কমিশন সভা শেষে সংবাদিকদের তিনি একথা বলেন। সকাল সাড়ে এগারোটায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে সভা শুরু হয়।
নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা আইনে গবেষণা দরকার। সীমানা নির্ধারণ আইনে কিছু সমস্যা আছে। জনসংখ্যা বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করা আছে। আমরা ভৌগলিক আয়তন, অবস্থা বিবেচনায় নেয়ার সুপারিশ করব।
তিনি আরও বলেন, সীমানা নির্ধারণ নিয়ে ৪১ আসনে আবেদন জমা পড়েছে। প্রবাসীদের ভোটার নিবন্ধন সহজীকরণ করার কথা ভাবছি।








