চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো ইসি
নির্বাচন কমিশনের কর্মকর্তারা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
এবছর ৩১ শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর তাদের যুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’৮৩ জন। নতুন দল হিসেবে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী নিবন্ধন পেয়েছে। আপত্তির কারণে বাংলাদেশ আম জনগণ পার্টিকে তালিকার বাইরে রাখা হয়েছে। গণভোট নিয়েও ইসি কোন নির্দেশনা পায়নি বলে জানান সচিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



