গাইবান্ধা

`গাইবান্ধা নির্বাচনে ইসির নিয়ন্ত্রণ নেই’

নির্বাচনী অনুষ্ঠানে একজন কর্মকর্তা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা নির্বাচনে ইসির নিয়ন্ত্রণ নেই, নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে একজন কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধা উপ নির্বাচন ও জেলাপরিষদ নির্বাচন ইসির নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ করেছেন,জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব বলেন, এসব নির্বাচনে আচরণবিধি লংঘন করছেন স্থানীয় সংসদ সদস্যসহ সরকারী দলের নেতারা।

এসময় মুজিবুল হক চুন্নু আরো বলেন, বর্তমান প্রক্রিয়ায় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইভিএম নিয়ে জনগণের মনোভাব নেতিবাচক বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জাতীয় পার্টি কারো দালালি করবে না। দলের কোন কাউন্সিল ডাকা হয়নি বলেও জানান তিনি।

জেলা পরিষদ নির্বাচনে সব কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি।

বিষয়:উপ নির্বাচ‌ন গাইবান্ধা নির্বাচন জেলাপরিষদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…