আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে। দৃশ্যমান অগ্রগতি না হলে পরদিন বুধবার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যান এসোসিয়েশন। এনআইডি সেবা ইসির অধীনের থাকা উচিত বলে মনে করেন কমিশনের সিনিয়র সচিব।






