চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ক্যাস্ট্রোল পণ্য বিপণনে চুক্তিবদ্ধ ইএলবি পিএলসি এবং রক এনার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবি পিএলসি) এবং রক এনার্জি লিমিটেড ‘এ নিউ চ্যাপ্টার অফ কোলাবরেশন’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে একটি কৌশলগত অংশীদারত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

বুধবার ১৭ নভেম্বর, দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তিসাক্ষর অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান। তিনি এ অংশীদারত্বকে স্বাগত জানিয়ে বলেন যে, এই চুক্তি সরকারি লুব্রিক্যান্ট বিতরণ ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা এবং সেবার মান উন্নত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। তিনি ইএলবি পিএলসি-এর দীর্ঘ ঐতিহ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির সারাদেশব্যাপী উন্নতমানের লুব্রিক্যান্ট বাজারজাতকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ হোসেন তাদের যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুষ্ঠানে উপস্থাপন করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা।

Reneta

তারা ইএলবি পিএলসি-এর বিশ্বমানের লুব্রিক্যান্ট সরবরাহ নিশ্চিত করতে ধারাবাহিক প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, রক এনার্জির সঙ্গে এ অংশীদারত্ব সরকারি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য লুব্রিক্যান্ট বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর এবং শক্তিশালী করবে।

ইএলবি পিএলসি এবং রক এনার্জির এ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ইএলবি পিএলসি-এর শিল্প ঐতিহ্যকে রক এনার্জির গতিশীল বাজার সক্ষমতার সঙ্গে একত্রিত করে সরকারিভাবে সর্বোত্তম মানের লুব্রিক্যান্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। ক্যাস্ট্রোল-এর বিশ্বব্যাপী সফলতা ও সুনামের ভিত্তিতে এ অংশীদারিত্ব মূল্যসংযোজন, উন্নত সেবা নিশ্চয়তা এবং শিল্পে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইবিএল পিএলসিক্যাস্ট্রোল লুব্রিক্যান্টপণ্য বিপণনে চুক্তিবদ্ধবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনবিপিসিরক এনার্জি লিমিটেড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ট্রেলারেই ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে: আইনমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT