চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগিয়েছেন শান্ত-ইবাদত, না খেলেই পিছিয়েছেন তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ১৭, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের মাটিতে সদ্যগত আয়ারল্যান্ড সিরিজে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক হাঁকিয়ে সিরিজসেরা হওয়ার পুরস্কার হাতেনাতে পেলেন নাজমুল হোসেন শান্ত। আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টাইগারদের ২৫ বর্ষী বাঁহাতি টপঅর্ডার ব্যাটার ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থান ১০৯-এ উঠে এসেছেন।

তামিম ইকবালের নেতৃত্বে ২-০তে জেতা তিন ওয়ানডের সিরিজে ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখাও পেয়েছেন ডানহাতি স্পিনার শান্ত। দ্বিতীয় ম্যাচে শতকের পর শেষ ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টরের উইকেট তুলে ব্রেক-থ্রু দেন।

হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। ২৬ থেকে ২৫-এ উঠে এসেছেন সিরিজ নির্ধারণী ম্যাচে ফিফটি করা বাঁহাতি ওপেনার। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সবার উপরে ১৬-এ রয়েছেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম, সিরিজে একটি ফিফটি করেও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

অবনতি হয়েছে ওয়ানডে ও টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ওয়ানডে ব্যাটিংয়ে একধাপ অবনতিতে ৩২ নম্বরে নেমে গেছেন বাঁহাতি তারকা। বোলিংয়েও দুই ধাপ অবনতি হয়েছে তার, ১৪ নম্বরে অবস্থান করছেন সাকিব।

কোনো ম্যাচ না খেলেই একধাপ অবনতি হয়েছে মিডল অর্ডারের নির্ভরযোগ্য ডানহাতি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। বর্তমানে ৪২-এ অবস্থান তার।

আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সেরা একাদশে ফেরা মোস্তাফিজুর রহমানের অবস্থান আগের মতোই আছে। বোলিংয়ে তিনি অবস্থান করছেন ২১ নম্বরে। মেহেদী হাসান মিরাজের অবস্থারও কোনো পরিবর্তন হয়নি, আছেন ২৫-এ।

Reneta

অন্যদিকে না খেলেই বড় পরিবর্তন হয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদের র‌্যাঙ্কিংয়ে। নেমে গেছেন র‌্যাঙ্কিংয়ের ৪৭তম তে। একধাপ অবনতি হয়েছে স্পিনার তাইজুল ইসলামেরও, অবস্থান ৫২তে।

টাইগার বোলারদের মধ্যে একমাত্র উন্নতি করেছেন ডানহাতি পেসার ইবাদত হোসেন। সবশেষ র‌্যাঙ্কিংয়ে সেরা ১০০-এর মধ্যে ঢুকে পড়েছেন, আছেন ৯৮-এ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইবাদতটিম টাইগার্সতাইজুলতামিমতাসকিনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমোস্তাফিজলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT