চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের সেভেরোদোনেটস্ক শহর রাশিয়ার নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কিয়েভ তাদের তুলনামূলক কম সৈন্য নিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় শিল্প শহরে লড়াই করছে বলে ঘোষণার পর রাশিয়া দাবি করছে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেটস্ক শহর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

লুহানস্ক অঞ্চলের এই শিল্প শহর দখলে সপ্তাহব্যাপী তীব্র লড়াই চলছে। বেসামরিক লোকরা পালিয়ে গেছে এবং প্রায় ৮০০ উদ্বাস্তু একটি একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সেভেরোদোনেটস্ক শহরের আবাসিক এলাকাগুলো সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। রাশিয়ান সেনাবাহিনী এখনও শহরের শিল্প অঞ্চল এবং নিকটতম বসতিগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমনের প্রভাবে বিশ্বব্যাংক তার বৈশ্বিক প্রবৃদ্ধির অনুমিত হার কমিয়ে ২.৯ শতাংশ করেছে, যা গত জানুয়ারির পূর্বাভাসের চেয়ে ১.২ শতাংশ পয়েন্ট কম।

ইউক্রেনের জন্য সহায়তা পরিকল্পনায় মোট ৪০০ কোটি মার্কিন ডলারের অধিক প্যাকেজে বিশ্বব্যাংক ১.৫ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সতর্কতা ঘোষণার মধ্যে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন থেকে খাদ্য শস্য সরবরাহে ‘নিরাপত্তা করিডোর’ নিয়ে আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন।

Reneta

রাশিয়ার নৌবাহিনীর অবরোধের কারণে বিশ্বের অন্যতম খাদ্য রপ্তানিকারক ইউক্রেনের গম এবং অন্যান্য পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে আছে। শরৎকালে তা বেড়ে দাড়াবে ৭০ থেকে ৭৫ মিলিয়ন টন।

জাতিসংঘের অনুরোধে তুরস্ক তাদের উপকূলসহ সমুদ্রে মাইন থাকা সত্ত্বেও ইউক্রেনীয় শস্যবহনকারী জাহাজগুলো এসকর্ট করে শস্য সরবরাহের প্রস্তাব দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ব ইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

পাকিস্তানে পরপর দুই বিস্ফোরণে নিহত ৭

জুন ২০, ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে: জাতিসংঘে বাংলাদেশ

জুন ২০, ২০২৬

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT