চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভাঙতে পারে পৃথিবীর তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
আন্তর্জাতিক
A A
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্লোবাল ওয়ার্মিং দেখাচ্ছে এই ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর তাপমাত্রা আগামী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তার আগের রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা।

বিবিসি জানায়, গবেষকরা বলছেন, ৬৬ ভাগ সম্ভাবনা রয়েছে যে ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সীমায় পৌঁছানোর অর্থ হলো, ১৯ শতকের দ্বিতীয়ার্ধের পর বিশ্ব ১ দশমিক ৫ সেলসিয়াস বেশি উষ্ণ।

এই চিত্রটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ২০১৫ সালের প্যারিস চুক্তির অধীনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে দেশগুলো ‘প্রচেষ্টা চালিয়ে যেতে’ সম্মত হয়েছিল।

Banglabid

এক বা দুই দশক ধরে প্রতি বছর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের এর ওপরে গেলে উষ্ণায়নের অনেক বেশি প্রভাব দেখা যাবে। যেমন দীর্ঘতর তাপপ্রবাহ, তীব্র ঝড় এবং দাবানল।

তবে এর মানে এই নয় যে প্যারিস চুক্তি বিফলে গেছে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতা রোধ করার সময় আছে এখনও ।

২০২০ সাল থেকে ‘ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন’ যেকোন এক বছরে বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার একটি আশঙ্কার কথা জানিয়েছিল। তখন তারা ভবিষ্যদ্বাণী করেছিল, সামনের পাঁচ বছরে এই সম্ভাবনা ২০ শতাংশেরও কম।

Reneta

১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার মানে কী?
এটি বিশ্ব তাপমাত্রার সরাসরি পরিমাপক নয়, তবে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে পৃথিবী কত উষ্ণ বা শীতল হয়েছে তার একটি সূচকের গড়।

কয়লা, তেল এবং গ্যাসের ওপর আমাদের নির্ভরতার আগে পৃথিবী কতটা গরম ছিল তার পরিমাপ হিসেবে বিজ্ঞানীরা ১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে গড় তাপমাত্রার তথ্য ব্যবহার করে থাকেন।

কয়েক দশক ধরে তারা বিশ্বাস করছিলেন, পৃথিবী যদি ২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি উষ্ণ হয় তবে তা বিপদজনক প্রভাবের দ্বারপ্রান্তে পৌঁছাবে। কিন্তু ২০১৮ সালে তারা এই অনুমানটি সংশোধন করে জানায়,  ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করা বিশ্বের জন্য বিপর্যয়কর।

গবেষকরা বলছেন, তারা ৯৮ ভাগ নিশ্চিত যে ২০২৭ সালের আগেই এটি অতিক্রম করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লোবাল ওয়ার্মিং
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT