চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোয় ভূমিকম্প: বিদ্যালয়ের একই শ্রেণির ৩২ শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আফ্রিকার দেশ মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ওই  অঞ্চলের প্রতিটি গ্রাম মৃত্যুকূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের বেশ কয়েকদিন পরও আদাসল নামে একটি গ্রামের স্কুলের হৃদয় বিদারক ঘটনা নাড়া দিচ্ছে সবাইকে । ভূমিকম্পে মারা গেছেন গ্রামটির ওই বিদ্যালয়ের একই ক্লাসের ৩২ জন শিক্ষার্থী।

বিবিসি জানিয়েছে, শিক্ষার্থীদের সবার বয়স ছিল ৬ থেকে ১২ বছরের মধ্যে।

স্কুলটির ভাষা শিক্ষক নেসরিন আবু এলফাদেল বলেন, ভূমিকম্পের সময় তিনি মারাকাশে ছিলেন। স্কুলটি কিছুটা দূরে আদাসলে অবস্থিত। ভূমিকম্পের পরপরই তিনি আদাসলে ফিরে যান। তিনি বলেন, তিনি যখন ওই গ্রামে গিয়ে বাচ্চাদের সম্পর্কে খোঁজ-খবর নেন তখন জানতে পারেন তার বিদ্যালয়ের একই ক্লাসের ৩২ জন শিক্ষার্থী মারা গেছেন।

মারা যাওয়া শিক্ষার্থীদের একজন ৬ বছর বয়সী খাদিজা। এলফাদেল বলেন, উদ্ধারকারীরা প্রথমে খাদিজার মরদেহে দেখতে পান। এরপর  তার ভাই মোহাম্মদ এবং তার দুই বোন মেনা ও হানানের মরদেহ পাশে পড়ে থাকতে দেখেন তারা। এরপর একে এক উদ্ধার করেন বিদ্যালয়ের আরো ৩১ শিক্ষার্থীর মরদেহ।

তিনি বলেন, ভূমিকম্পের ঠিক পাঁচ ঘণ্টা আগেও তিনি শিক্ষার্থীদের ক্লাস নিয়েছিলেন। এরপর তিনি পাশের মারাকাশ এলাকায় যান। ভূমিকম্পের পর দুর্গত এলাকায় ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।

সরকারি বিবৃতি অনুসারে, অঞ্চলটির মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কয়েকটি সম্পূর্ণরূপে ধসে পড়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্পমরক্কোমরক্কো ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে?

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT