চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প: ঢাবির মহসিন হল থেকে লাফ দিয়ে ও হুড়োহড়িতে আহত ১০ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হলের ৪ তলা থেকে লাফ দিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হলসহ বিভিন্ন হল থেকে আরও ১০ জন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এছাড়া ভূমিকম্পে সূর্যসেন হল, সুফিয়া কামাল হল ও শামসুন্নাহার হলে দেয়ালে ফাটল দেখা দেয়। হাজী মুহম্মদ মুহসীন হল থেকে একদল শিক্ষার্থী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ২০ তলা বিশিষ্ট স্বাধীনতা টাওয়ার ভবনের সামনে গিয়ে নিরাপদ হলের দাবিতে স্লোগান দেন।

উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তাদের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে বলে জানা যায়।

সকাল ১০টা ৩৮মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এতে সারাদেশের জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চার শিক্ষার্থী আহতঢাকা বিশ্ববিদ্যালয়হাজী মুহাম্মদ মুহসিন হল
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাজিত থেকে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT