কোটা সংস্কার দাবিতে আন্দোলনের ঘটনায় সারাদেশে ৫ জন নিহত হয়েছে। চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে তিন জন নিহত হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ মারা গেছে। রাজধানীতে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়। গুলি-সংঘর্ষ-ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় সারাদেশ আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী।






