জনপদ

৫০ কেজি ধানে দুর্গা প্রতিমা

দুর্গা প্রতিমার সুন্দর ও বিস্তারিত ছবি, বাংলার ধর্মীয় উৎসবের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য দুর্গা প্রতিমার বিস্তারিত ও সুন্দর ছবি, যা বাংলার ধর্মীয় উৎসবের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাঁদা-মাটি দিয়ে সাধারণত প্রতিমা তৈরি হলেও নাটোরে এবার ধান দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। জেলার একজন প্রতিমাশিল্পী সোনালি রঙের প্রায় ৫০ কেজি ধান দিয়ে দুর্গাপ্রতিমার অবয়ব তৈরি করেছেন। তার এই উদ্যোগ ইতোমধ্যে জেলায় সাড়া ফেলেছে।

এ প্রতিমাটি শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের পূজা মণ্ডপের জন্য নিমার্ণ করা হয়েছে। ধানে গড়া এই দুর্গা দেবীকে তৈরি করেছেন নাটোর শহরের লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার চাচা গোপাল চন্দ্র পাল।

জানা গেছে, বহু বছর আগে স্বর্গীয় নিমাই চন্দ্র পাল নাটোর শহরের লালবাজারে প্রতিমা তৈরির একটি কারখানা গড়ে তুলেন। তার হাতের তৈরি প্রতিমার বেশ কদর ছিল। নিখুঁত হাতে চমৎকারভাবে প্রতিটি প্রতিমাকে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তুলতেন তিনি। ফলে নাটোর জেলার বাহিরেও তার হাতের তৈরির বিভিন্ন দেবির প্রতিমার বেশ চাহিদা ছিল।

তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ করেন তার ছেলে বিশ্বজিৎ পাল এবং ছোট ভাই গোপাল চন্দ্র পাল। এ বছর তারা দুজনে মিলে ব্যতিক্রমীভাবে ধান দিয়ে একটি দুর্গাপ্রতিমা তৈরি করেছেন।

বিশ্বজিৎ পাল বলেন, বংশপরম্পরায় তারা প্রতিমা তৈরির কাজ করেন। প্রতিবছরই আয়োজকেরা প্রতিমায় নতুনত্ব চান। নতুন কিছু করার অনুরোধ করেন। এবার রবি সূতম সংঘ তাদের মণ্ডপের জন্য সোনালি ধান দিয়ে মোড়ানো প্রতিমা তৈরির আবদার করেন। কাজটা খুব সহজ নয় জেনেও তিনি কাজটি শুরু করেন।

উল্লেখ্য, এই প্রতিমা তৈরিতে তারা ৫০ কেজি ধান ব্যবহার করেছেন। ১১ ফুট উচ্চতার এ দুর্গা প্রতিমাটি ৯৫ হাজার টাকা অর্ডারে করেছেন। একটি একটি করে ধান গেঁথে দুর্গাপ্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২০ দিনের মতো।

বিষয়:নাটোর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…