চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ডিইউজের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডিইউজের লোগো, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)।

শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

Banglabid

উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদ মাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দিবে।

ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস রেখে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত তার বদলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। যা কখনোই কাম্য নয়।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাক্রিডিটেশন কার্ডডিইউজেঢাকা সাংবাদিক ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT