‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণেই কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে।’
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণেই কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। সংবিধান সংষ্কার কমিশন বিষয়গুলো দেখবেন বলে এসময় আসা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরুপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি- উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ- সদস্য হইবার অযোগ্য হইবেন না।’
এদিকে, বিচার বিভাগ ও সংবিধান সংস্কারে প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়েছেন তা, ইতিবাচক বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।







