খাগড়াছড়ি শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটদান শেষে তিনি বলেন, এ ধরনের একটি দিনের জন্য মানুষ বসে ছিলেন। এ ভোটের মাধ্যমে জনগণ একটি গণতান্ত্রিক দেশ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় তিনি জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
অন্যদিকে ভোটের পরিবেশ, প্রশাসনের গাফিলতি ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।







