সর্বজনীন পেনশন স্কিমকে ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ আছে ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক সব কার্যক্রম। শিক্ষকরা বলছেন, এই আন্দোলন কেবল শিক্ষকদের জন্য নয়, এটি আগামী প্রজন্মের জন্য।








