চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’র নতুন পরিচালক অধ্যাপক কার্জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, ইতিহাস বিকৃতির অভিযোগ থাকায় সম্প্রতি তাকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’র পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান আজ মঙ্গলবার ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

সম্প্রতি এর আগে এই পদে থাকা অধ্যাপক ইমতিয়াজ আহমেদের লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ নামক একটি বই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ উঠে বইটিতে বঙ্গবন্ধুকে অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। নানা মহলের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফকরুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিভিন্ন পর্যায়ে আলোচনার পর অধ্যাপক ইমতিয়াজ আহমেদ নিজে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি চান। তারপর কমিটি তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে ১৪ বছর আগে লেখা বইটি নিয়ে তোলা সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অধ্যাপক ইমতিয়াজ। এই অভিযোগে বিস্মিত হয়ে তিনি বলেছেন, তার বইটি ভুলভাবে পড়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

বিদ্যা বালান নয়, ‘কাহানি থ্রি’তে থাকছেন ইয়ামি গৌতম

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT