চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিল এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)–এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় সেখানে স্থাপিত একটি নতুন কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধনও করেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পরিদর্শনকালে তার সঙ্গে সাবেক ডেপুটি মেয়র আলহাজ নবীউল্লাহ নবীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

পরিদর্শন শেষে প্রশাসক এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের জানান, মাতুয়াইল ল্যান্ডফিলকে একটি দৃষ্টিনন্দন ইকো-পার্ক ও খেলার মাঠে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দুর্গন্ধ ও পরিবেশ দূষণ দূর করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাটিকে নাগরিকদের জন্য একটি বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে।

ছবি: সংগৃহীত

বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের উদ্যোগ বিষয়ে ডিএসসিসি প্রশাসক জানান, ল্যান্ডফিলে প্রতিদিন সংগৃহীত প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে একটি কোরিয়ান বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল আযহা–র পর প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের আওতায় বর্জ্য ডাম্পিং না করে তা প্রক্রিয়াজাত করে গ্যাস, বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া নতুন উদ্বোধন হওয়া কম্পোস্ট প্ল্যান্টে প্রতিদিন প্রায় ১০০ টন গৃহস্থালি পচনশীল বর্জ্য থেকে ২০ টন জৈব সার উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি সফল হলে এর পরিসর আরও বাড়ানো হবে, যা গ্রিনহাউস গ্যাস কমাতে এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বাড়াতে সহায়ক হবে।

ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ড রোধে নতুন ব্যবস্থার প্রসজ্ঞে তিনি আরও বলেন, মাতুয়াইল ল্যান্ডফিলে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে ১৮১ একর এলাকাজুড়ে ৪০টি পয়েন্টে পানির হাইড্রেন্ট স্থাপন, পানির লাইন ও স্থায়ী জলাধার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে আগুন নেভাতে নতুন ছয়টি পোর্টেবল পাম্প কেনা হয়েছে।

প্রশাসক জানান, ময়লার স্তূপ থেকে উৎপন্ন মিথেন গ্যাসের কারণে প্রায়ই এখানে আগুন লাগে। বর্তমানে ময়লার ওপর মাটির আচ্ছাদন দেওয়ার কাজ প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে, যা দুর্গন্ধ ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Reneta

এ সময় এলাকাবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সিটি কর্পোরেশন। খুব শিগগিরই মাতুয়াইল এলাকাকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে রূপান্তরের কাজ শুরু হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনপরিদর্শনবীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

মার্চ ১৬, ২০২৬

হরমুজ প্রণালী পাহারায় যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে জাপানের সতর্কতা

মার্চ ১৬, ২০২৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে রাজশাহীতে

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেতানিয়াহু’র সর্বশেষ ভিডিও উন্নতমানের ‘ডিপফেইক’!

মার্চ ১৬, ২০২৬

সব বয়সীরা দেখতে পারবেন ২ ঘণ্টা সাড়ে ৮ মিনিটের ‘দম’!

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT