দেশের খ্যাতিমান ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। ব্রেন স্ট্রোক করে সোমবার ভোর ৫টায় ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বর্ষা চৌধুরী।
আর্ক থেকে দলছুট,লিজেন্ড, ট্র্যাপ ও অর্থহীন ব্যান্ড সহ দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই ড্রাম বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।








