চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
Oplus_0

Oplus_0

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন। মোট ৮০১ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে ৫৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির (২০২৫) এই নির্বাচন হয়।

২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।

এছাড়া সহ সভাপতি হয়েছেন গাজী আনোয়ার ও যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আবদুল হাই তুহিন।

অন্যদিকে দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান জয়ী হয়েছেন।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)।

Reneta

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউ নির্বাচন ২০২৫সভাপতি আবু সালেহ আকন্দসাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ

বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬

ঈদ জামাতে অংশ নিয়ে ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

মার্চ ২১, ২০২৬

আজ থেকে ৮ দিন চ্যানেল আইয়ে ‘কঙ্গ থেকে বঙ্গ’

মার্চ ২১, ২০২৬

ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT