চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে অজয়ের ‘দৃশ্যম ২’র রেকর্ড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে বলিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল ‘দৃশ্যম ২’। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে যেন কিছুটা স্বস্তি ফিরেছে।

ভারতে ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত এই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে শুধু ভারতেই শত কোটির ক্লাব পেরিয়ে যায়। তৃতীয় সপ্তাহে যার আয় বেড়ে দুইশ কোটির ক্লাব পেরিয়ে যায়। এবার মুক্তির চতুর্থ সপ্তাহে বিশ্বব্যাপী এ সিনেমা তিন’শ কোটির বেশি আয় করেছে।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে ‘দৃশ্যম ২’ মোট আয় করেছে ২৫৩.৪৯ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৫১.৩৬ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩০৪.৮৫ কোটি রুপি।

চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৪৩১ কোটি রুপি। অপরদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ আয় করে ৩৪১ কোটি রুপি। এর পরের তালিকাতেই জায়গা করে নিলো ‘দৃশ্যম ২’।

২০১৫ সালে বলিউডে মুক্তি পায় মালায়ালাম ছবি ‘দৃশ্যম’ এর হিন্দি রিমেক। এরপর গত বছর মালায়ালাম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ছিল ভক্তরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম’-এর মতো এর সিক্যুয়ালেও অজয় দেবগনের সঙ্গে দেখা গেছে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয় শিল্পীদের।

Reneta

পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়ে গেছে ‘দৃশ্যম ২’ এর কাহিনি। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি।

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণঅভিনয়দৃশ্যম ২বক্স অফিসবলিউডভারতমালায়ালামসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ এশিয়া ব্যাডমিন্টন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণপদক

এপ্রিল ৮, ২০২৬

এশিয়া কাপের মতো আসছে আফ্রিকা কাপ

এপ্রিল ৮, ২০২৬

‘শিক্ষাখাতে ৪৩ ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব ফিলিং স্টেশনগুলোতে এখনো পড়েনি

এপ্রিল ৮, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর পতন

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT