ক্রিকেট

অর্থ বেশি পেলে নিজের চরিত্রে অভিনয় করবেন দ্রাবিড়

বাংলাদেশি ব্যক্তি সুন্দর পোষাক পরে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ব্যক্তি একটি রঙিন পটভূমিতে দাঁড়িয়ে আছেন, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বলিউডে ক্রিকেটারদের বায়োপিক তৈরি হতে দেখা যাচ্ছে অহরহই। শচীন টেন্ডুলকার, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কিছু ক্রিকেটারের বায়োপিক তৈরি হয়েছে। ‘দ্য ওয়াল’ খ্যাত কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের আত্মজীবনী নিয়ে যদি সিনেমা তৈরি হয়, তাহলে কে অভিনয় করবেন তার চরিত্রে? রাহুল জানালেন, তার অভিনয়ে আপত্তি নেই, যদি অর্থ বেশি পান।

দ্রাবিড়ের কোচিংয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছর পর আইসিসির কোনো প্রতিযোগিতায় ট্রফিখরা কাটিয়েছে ভারত। আলোচনায় আছে তার আত্মজীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নামভূমিকায় দ্রাবিড় অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মজার ছলে। সাবেক প্রধান কোচ বলেছেন, ‘অর্থের অঙ্কটা বেশি হলে অভিনয় করতে আপত্তি নেই।’

কোচ হিসেবে শিরোপা জয় নিয়ে দ্রাবিড় বলেছেন, ‘সত্যি বলতে কী, আমি ভিন্ন কিছু করতে চাইনি। ওয়ানডে বিশ্বকাপে আমাদের দারুণ একটা অভিযান কেটেছে। আগে আমরা যে শক্তি আর উৎসাহ নিয়ে এগিয়েছি, সেই একইভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল দলের। এরপর আমরা ভাগ্যের সামান্য ছোঁয়া পাওয়ার আশায় ছিলাম।’

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দ্রাবিড় বায়োপিক ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…