চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্তান’ দেখে আবেগে ভাসছে দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ১৫, জুন ২০২৪
বিনোদন
A A

ঈদের নাটকের গল্পে প্রেম-বিরহ আর ঠাট্টা-তামাশা ছাপিয়ে অন্যরকমভাবে দৃষ্টি কাড়লো নাটক ‘মাস্তান’। ঈদের আগ মুহূর্তে ইউটিউবে মুক্তি পেয়ে দর্শক হৃদয় স্পর্শ করছে নাটকটি!

‘মাস্তান’ দেখে দর্শকরা আবেগে ভাসছেন। মতামত জানাচ্ছেন ফেসবুকে। ইউটিউবে মন্তব্যের ঘরেও চলছে আপ্লুত করা সব অনুভূতি! কারণ, বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে কোরবানির ঈদ এবং একটি গৃহপালিত আদরের গরুকে ঘিরে। যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তার গরু মাস্তান।

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। যা ঈদ উপলক্ষে ১৫ জুন দুপুরে মুক্তি পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এরপর থেকেই শুরু হয়েছে নাটকটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আর আবেগের বহিঃপ্রকাশ। কারণ, নাটকটির মাধ্যমে মুশফিক আর ফারহান ও তার পালিত গরু দর্শকদের কাঁদাচ্ছে ও ভাবাচ্ছে।

‘মাস্তান’ মুক্তির মাত্র ৫ ঘণ্টার মধ্যেই প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে নাটকটি। বেশ উচ্ছ্বসিত অভিনেতা মুশফিক নিজেও। তিনি বলেন, ‘এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে। এই ঈদের প্রথম কাজটি প্রকাশ হলো। আশাতীত সাড়া পাচ্ছি।’

এই অভিনেতা বলেন, নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি, এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই। প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি। ধন্যবাদ জানাই নাটকটির নির্মাতা-প্রযোজক-স্ক্রিপ্টরাইটারসহ সবার প্রতি। তারা ঈদে একটা গুড ওপেনিং দিয়েছে আমায়। দর্শকরা, আপনারাই আমাদের প্রাণ। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: mfngkfbঅভিনয়ঈদের নাটকতানিয়া বৃষ্টিনাটকমাস্তানমুশফিক আর ফারহানরুবেল আনুশসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT