বাংলাদেশ

ড. ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক: চুরির টাকা ফেরতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিনিধির মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিনিধির মধ্যে আলোচনা চলাকালে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

নিউইয়র্ক স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করেন। এসময় বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্লিংকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভালো অংশীদার হতে চাই। আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব। যুক্তরাষ্ট্রের ড. ইউনূসের প্রতি অপরিসীম শ্রদ্ধা আছে। দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্ক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বতর্মানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে রয়েছেন।

বিষয়:অ্যান্টনি ব্লিংকেন ড. ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…