নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে বাংলাদেশে ফিরবেন।
বুধবার ৭ আগস্ট ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
বলা হয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি।








