চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসের মামলার রায় ১ জানুয়ারি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:৩৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামী ১ জানুয়ারী। এই মামলার আসামী পক্ষ ‘সসম্মানে খালাস’ চাইলেও অপর পক্ষ চেয়েছেন ‘দৃষ্টান্তমূলক শাস্তি।’

এই মামলায় উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রোববার রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের এই দিন ধার্য করেন। শেষ দিনের যুক্তি উপস্থাপনে রোববার বেলা ১১ টা ৩০ থেকে রাত ৮ টা ১৫ মিনিট পর্যন্ত  আদালতে বসে ছিলে ড. ইউনূসসহ অপর আসামীরা।

আদালতে আজ কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান ও সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী। অন্যদিকে ড. ইউনূসসহ চারজনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

এই মামলায় যুক্তি উপস্থাপনের (আরগুমেন্ট) শেষ দিন রোববার বেলা ১১ টা ৩০ মিনিট থেকে (দুই দফায় ১ ঘন্টার বিরতি দিয়ে) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত টানা ৬ ঘন্টা যুক্তি উপস্থাপন করেন ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। যুক্তি উপস্থাপন শেষে এই আইনজীবী তার মক্কেলদের এই মামলা থেকে সসম্মানে খালাস চান। অন্যদিকে ৪০ মিনিট যুক্তি উপস্থাপন করে এই মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান। বাকি সময় যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। যেখানে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এই মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতগ্রামীণ টেলিকমড. ইউনুস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

জুন ১৬, ২০২৬

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

জুন ১৬, ২০২৬

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT