প্রাণঘাতী কালাজ্বর শনাক্ত করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মনজরুল করিম। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এবার প্রচলিত জটিল এবং রোগীর জন্য কষ্টকর পদ্ধতির বদলে আক্রান্ত ব্যক্তির মূত্র পরীক্ষা করেই কালাজ্বর শনাক্ত করা যাবে। তার গবেষণাটি এরই মধ্যে বিশ্বখ্যাত জার্নাল প্লোস গ্লোবাল পাবলিক হেলথে প্রকাশ হয়েছে।






