শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ২৩শে মে পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। স্থায়ী জামিন না দিয়ে এক মাসের জামিন দেওয়াকে বৈষম্যমূলক ও আইনের বরখেলাপ বলছেন ডক্টর ইউনূসের আইনজীবী। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন, বিচারে আইনের কোনো লঙ্ঘন হচ্ছে না।






