সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডক্টর ইউনুসের নেতৃত্বে ওয়ান-ইলেভেনের মতো একটি নতুন সরকার করার দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে বিএনপি। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনুসের বিরুদ্ধে শ্রমিকরা অর্থ আত্মসাতের মামলা করেছে। নোবেল পেলেই কারো অপরাধ মাফ হয়ে যায় না।






