চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ক পুনর্গঠনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ড. ইউনূস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্ক স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি পাকিস্তান সরকারের প্রতি এই সহায়তা কামনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ইউনুস বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবন একটি ভালো উপায় হতে পারে এবং এ বিষয়ে তিনি পাকিস্তানের সমর্থন কামনা করেন। অধ্যাপক ইউনুস দুই দেশের যুবসমাজের মধ্যে পারস্পারিক কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন।

শেহবাজ শরিফ ড. ইউনূসের এই উদ্যোগের প্রতি সমর্থন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো যেন আঞ্চলিক প্ল্যাটফর্মটিকে ধাপে ধাপে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন সে প্রস্তাব দেন।

শরিফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পারিক সম্পর্কের মধ্যে একটি ‘নতুন অধ্যায়’ খুলতে হবে। তিনি বলেন, আমাদের সম্পর্ক পুনরুজ্জীবন অত্যন্ত জরুরি। শরীফ বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উভয় নেতা পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন। এসময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইউনূসসার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT