চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চান ডা. আশীষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি
A A

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সকল গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি তার বক্তব্যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অবহেলিত সরাইলের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীক এখন সময়ের দাবি বলে ব্যক্ত করেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মননোয়ন প্রত্যাশী।

নিজ বক্তব্যে তিনি নিজের মহাপরিকল্পনার কথা ব্যক্ত করেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো: এই এলাকার ঐতিহাসিক ব্যক্তিবর্গের স্মৃতিময় স্থানকে দখলমুক্ত করে রক্ষণাবেক্ষণ, ধরন্তীঘাটসহ বিভিন্ন জলাশয়ের সৌন্দর্য্যবর্ধন করে পর্যটনশিল্পে রুপান্তর, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কমপ্লেক্স নির্মাণ, আধুনিক স্টেডিয়াম নির্মান, সরাইল-আশুগঞ্জ মহাসড়কে আধুনিক ট্রমা সেন্টার নির্মান, আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত রাস্তাগুলোতে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, সরাইল ও আশুগঞ্জের স্কুলগুলোর আধুনিকায়ন এবং সরকারি কলেজের মানন্নোয়ন, সরাইল-আশুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন ও ইউনিয়ন সাবসেন্টারগুলোতে চিকিৎসকদের মানসম্পন আবাসন ব্যবস্থা। সর্বোপরি সরাইল-আশুগঞ্জ এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা,  প্রেস ক্লাবে সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অর্ধ শতাধিক স্থানীয় গণমাধ্যমকর্মী।

তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা: আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং প্রচারণামূলক কাজে তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Reneta

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরাইল উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক -১ সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, সরাইল উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জেনারেল এবং ত্রিতাল সঙ্গীত নিকেতন এর অধ্যক্ষ সঞ্জীব দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার মহাসচিব সঞ্জীব ভট্টাচার্য্য ও সরাইল উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইল-এর সাধারন সম্পাদক নারায়ণ চক্রবর্তী ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া-২
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT